কাঁকসার বামুনারার সিধু কানহু পার্কে তৃণমূলের ফ্লেক্স পোস্টার এবং দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়ন, কাঁকসার বামুনারার সিধু কানহু পার্কে দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এবং মমতা ব্যানার্জির একাধিক ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূল নেতা অরূপ গোস্বামী অভিযোগ করেন রাতের অন্ধকারে প্রতিনিয়ত বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের ফ্লেক্স পোস্টার এবং দলীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে।
সেরকমই শুক্রবার রাতেও একাধিক ফ্লেক্স এবং পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকরা কাঁকসা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে। শনিবার সকাল থেকেই প্রতিবাদে নেমেছে তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কর্মীরা। পুরো অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি কর্মীরা পাল্টা তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ করেছে।

Post a Comment